ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক:  

বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের (সচিবালয়ের বৈদেশিক সংগ্রহ শাখা) সিনিয়র সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্য আমদানি করার জন্য খাদ্য মন্ত্রণালয় গত আগস্ট মাসের ১৭ এবং ১৮ তারিখ এলসি খোলার জন্য অনুমোদন দেওয়া হয়।

বেসরকারিভাবে নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানসমূহের অনুকূলে বরাদ্দকৃত চাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে ৭ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানো হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চাল আমদানির ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে এলসি সম্পর্কিত যেকোনো তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) জানাতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে তার ব্যাংক রপ্তানিকারককে পণ্যমূল্য পরিশোধের যে নিশ্চয়তা দেয় সেটাই হচ্ছে এলসি বা ঋণপত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়ল

আপডেট সময় ০৫:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১