ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেশসেরা এ ওপেনার।

হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরেই মাঠে নামা হচ্ছে না তামিমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দেখা যাবে না তাকে। তবে বিশ্বকাপে না খেলার প্রধান কারণ হিসেবে ইনজুরিকে নয় বরং নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বাঁহাতি এ ওপেনার।

ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই, আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত। ‘

হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে তামিম ইকবাল বলেন ‘প্রথমত, আমি বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে খেলছি না। দ্বিতীয়ত ইনজুরি। যদিও এটি অত বড় সমস্যা না। কারণ বিশ্বকাপের আগেই এটি হয়তো ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমি দলের সঙ্গে প্রায় ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। এতদিন যারা আমার জায়গায় খেলেছিল তাদের কাছে বিষয়টি ফেয়ার হবে না, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নি। ’

সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এরপর প্রায় ১৭ মাস কেটে গেলেও বাংলাদেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

আপডেট সময় ০৩:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১