ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা কিউই সিরিজের মধ্যেই

আকাশ স্পোর্টস ডেস্ক: 

যে কোনো ক্রিকেটারের স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপে খেলা। তবে সবার এই সৌভাগ্য হয় না।

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকেই শঙ্কা আর অনিশ্চয়তায় ভুগবেন। কারণ এই সিরিজের মাঝপথেই ঘোষণা করা হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এজন্য জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো চেয়েছিলেন, এই সিরিজের আগেই বিশ্বকাপ দল ঘোষণা করে ফেলা। তবে যে কোনো কারণেই হোক, দল ঘোষণা কয়েকটা দিন পিছিয়ে গেল।

সোমবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘এই সিরিজ শেষ হওয়ার দু-একদিন আগেই বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। সম্ভবত সেপ্টেম্বরের ৯ বা ১০ তারিখের মধ্যে জানানো হবে। এই মুহূর্তে আমাদের বেশ ভালো ধারণা আছে, স্কোয়াড কেমন হতে যাচ্ছে। এই সিরিজের আগেই স্কোয়াড ঘোষণা করতে পারলে অবশ্য দারুণ হতো। ক্রিকেটারদের চাপ তাহলে হালকা হতো। বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে ভয় ছাড়াই ওরা খেলতে পারত। কিন্তু আমার মনে হয় না আমরা তা এখনও পারছি। ‘

দলে পারফর্মার বেড়ে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াড সাজাতে মধুর সমস্যায় পড়েছেন ডমিঙ্গো। তিনি আরও বলেন, ‘দলে জায়গার জন্য লড়াই সবসময়ই দারুণ ব্যাপার। সবসময়ই বলে এসেছি, ম্যাচ জিততে হলে স্রেফ ১১ জন ক্রিকেটার নিয়ে ভাবলে চলবে না। পুরো স্কোয়াড ভাবতে হবে। বিশেষ করে মহামারীর সময়ে সুরক্ষা বলয়ের জীবন, ভ্রমণের নানা বাধা, সবকিছু মিলিয়ে পারফর্ম করার মতো একটা বড় স্কোয়াড তৈরি রাখা জরুরি। আমাদের জন্য দারুণ ব্যাপার যে এই সংস্করণের দলে এখন বেশ গভীরতা আছে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা কিউই সিরিজের মধ্যেই

আপডেট সময় ০৮:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১