ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে। পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির অবনতি হলে চলমান বিভিন্ন পরীক্ষা গত মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয়। বিধিনিষেধ উঠে যাওয়া এবং টিকা কার্যক্রম সম্প্রসারণের পর সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষার নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মাঝে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে (আসন বিন্যাসের নমুনা-১ অথবা আসন বিন্যাসের নমুনা-২ এর অনুরূপভাবে) আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দিয়ে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব স্বাস্থ্যবিধি অনুসরণ করার জোরাল নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে

আপডেট সময় ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১