ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় ফ্যান বিস্ফোরণে পোশাক শ্রমিকসহ দগ্ধ ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার অদূরে আশুলিয়ার একটি বাড়িতে ফ্যান বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া দেওয়ান মার্কেট এলাকায় জনৈক মোরশেদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে ওই বাড়ির একটি কক্ষে চারজন অবস্থান করছিলেন। এ সময় ওই ঘরে চলন্ত অবস্থায় থাকা একটি ফ্যান বিস্ফোরিত হয়ে বিদ্যুতের লাইন থেকে আগুন লেগে যায়। আগুনে পোশাক শ্রমিক মামুন মিয়া (২২), তার স্ত্রী পারুল বেগম (১৯), তাদের আত্মীয় আসাদুল ইসলাম (২২) এবং আসাদুলের স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) দগ্ধ হন। এ সময় ওই কক্ষে থাকা একটি টেলিভিশন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ঘরের একটি কাচের জানালা ভেঙে যায়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা দগ্ধ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় ফ্যান বিস্ফোরণে পোশাক শ্রমিকসহ দগ্ধ ৪

আপডেট সময় ১১:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭