ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালো উইকেটের আশা করছেন ডোমিঙ্গো

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মিরপুরের উইকেটের কেমন হবে, সেই প্রসঙ্গ আসছে বারবার। এমনিতে যেকোনো সিরিজের আগে উইকেটের স্বভাব কেমন হবে -তা নিয়ে আলোচনা হয়। এবার মিরপুরের টার্নিং আর মন্থর পিচে উইকেটের সেই আলোচনায় জ্বালানি জুগিয়েছে চলতি মাসের অস্ট্রেলিয়া সিরিজ। তবে স্পিনবান্ধব নাকি স্পোর্টিং পিচ, এমন ক্ষেত্রে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর চাওয়া ব্যাটিংবান্ধব ভালো উইকেট।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আবহাওয়া আর মাঠ কর্মীদের ওপর পিচ কেমন হবে সেটার দায়ভার ছেড়ে দিলেও টাইগার কোচ চান ভালো উইকেট। একই সঙ্গে তার চাওয়া জয়ের ধারায় থেকে আত্মবিশ্বাস সংগ্রহ। বিশ্বকাপের আগে তাই স্পোর্টিং উইকেটে খেললেও তার চোখ থাকছে জয়ে।

তিনি বলেন, ‘আমি সিরিজে ভালো উইকেটের আশা রাখছি। আমরা জানি, ভালো ব্যাটিং উইকেটে ব্যাট করা ও ব্যাটিং লাইন-আপের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এটাও জানি যে, ম্যাচ জেতা ও জয়ের আত্মবিশ্বাস কতটা জরুরি।’

চলতি মাসের শুরুর দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিল অল্প রানের উইকেট। মারমার-কাটকাট এই সংস্করণের বিপরিতে গিয়ে ধীরগতির ব্যাটিং দেখা গিয়েছিল সিরিজে। তবে এবার মিরপুরে আবহাওয়া ভালো থাকবে এবং উইকেটে দেড়শ ছাড়ানো স্কোরও হবে বলে ধারণা রাখছেন রাসেল ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘এই সিরিজে মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে বলে আমার ধারণা। এখানে ১৫০-১৬০ রান হবে। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং আমরা এই সিরিজটায় এমন কিছুর দিকেই তাকিয়ে থাকব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সবমিলিয়ে ১০টি টি-টোয়েন্টি খেলে সবগুলোতেই হেরেছে সাকিব-রিয়াদরা। এবার আগামী মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের সিরিজে জয়ের ধারায় থাকা টাইগাররা সে উপলক্ষটা আনতে পারবেন নিশ্চয়ই!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালো উইকেটের আশা করছেন ডোমিঙ্গো

আপডেট সময় ০৭:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১