ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার বিনি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতের হয়ে বাংলাদেশের সঙ্গে সেরা বোলিং ফিগারের মালিক স্টুয়ার্ট বিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ২০১৪ সালে অভিষেক হলেও ২০১৬ সালের পর থেকে দেশের হয়ে মাঠা নামা হয়নি এ অলরাউন্ডারের।

অনেক আশা থাকলেও দলে আর সুযোগ না পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার তেমন ভালো ছিল না। ভারতের হয়ে মোট ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি অবশ্য এখনও বিনির দখলে। তাসকিন আহমেদের অভিষেকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪ রানের খরচায় ৬টি উইকেট শিকার করেছিলেন তিনি, যা ছিল তার ক্যারিয়ারেরই প্রথম ৬ উইকেট।

অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এ অলরাউন্ডার বলেন, ‘আমি আপনাদের অবগত করতে চাই, আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আমি দারুণ উপভোগ করেছি এবং গর্বিত। আমার ক্রিকেটীয় যাত্রায় বিসিসিআইয়ের ভূমিকায় কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আস্থা ও বিশ্বাস দারুণ ছিল। কর্ণাটকের সমর্থন না পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুই হত না। এই দলকে প্রতিনিধিত্ব করা এবং শিরোপা জেতা অনেক সম্মানের। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার বিনি

আপডেট সময় ০৭:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১