ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বাসায় ডেকে অতিরিক্ত মদ পান করিয়ে যুবককে হত্যা, বাবা-মেয়ে আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর ভাটারা এলাকায় রিগ্যান রোজারিও (২৫) নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে অতিরিক্ত মদ পান করিয়ে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জীবন গমেজ (৫০) ও তার মেয়ে প্রিয়াংকা গমেজ (২০)-কে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ উপজেলার বনপাড়া পৌর শহরের সাগরের মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করে। পরে ওই রাতেই তাদেরকে ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, গত শনিবার (২৮ আগস্ট) বিকেলে ভাটারা এলাকার ছোলমাইদ মহল্লার জীবন গমেজের বাসার টয়লেট থেকে রিগ্যান রোজারিওর লাশ উদ্ধার করে পুলিশ। রিগ্যান বড়াইগ্রামের জোনাইল দ্বারিকুশী গ্রামের মৃত প্রফুল্ল রোজারিওর ছেলে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, গত শনিবার বিকাল তিনটার দিকে ভাটারা এলাকার ছোলমাইদ মহল্লার ৬তলা ভবনের তিন তলাস্থ জীবন গমেজের ভাড়া বাসার তালা ভেঙ্গে রুমে ঢুকে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে রিগ্যানের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার পর কোন এক সময়ে রিগ্যান ওই বাসায় আসে। পরে তারা উভয়ে মদ পান করে। এক পর্যায়ে মদ্যপ অবস্থায় জীবন তাকে বেধড়ক মারধর করলে তার মৃত্যু হয়। পরে তাকে টয়লেটে রেখে বাসা তালা দিয়ে বাবা ও মেয়ে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় নিজ বাড়িতে আত্মগোপন করে। রিগ্যানের পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন দীর্ঘসময় বন্ধ পেয়ে ও অনেক খোঁজ করে সন্ধান না পাওয়ায় ভাটারা থানায় এজাহার দায়ের করে। পরে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে রিগ্যানের মোবাইল ফোনের নাম্বার ও কল বিশ্লেষণ করে জীবনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন আলো রোজারিও আটককৃত বাবা ও মেয়েসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি মুক্তারজ্জামান আরও জানান, ধারণা করা হচ্ছে রিগ্যানের সাথে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক রয়েছে। যা বাবা মেনে নিতে পারেনি। মেয়ের কাছ থেকে সরে যাওয়ার জন্য বাবা তাকে কৌশলে ডেকে নিয়ে মদ পান করিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তার মৃত্যু হলে তারা কি করবে ভেবে না পেয়ে বাসা তালা দিয়ে আত্মগোপন করার চেষ্টা করে। তবে মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাসায় ডেকে অতিরিক্ত মদ পান করিয়ে যুবককে হত্যা, বাবা-মেয়ে আটক

আপডেট সময় ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১