ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছাত্রলীগ নয় শিক্ষার্থীরাই ‘ইতিহাস বিকৃতকারীদের’ প্রতিহত করেছে: সাদ্দাম

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগই এ হামলা চালিয়েছে।

এদিকে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগ নয় বরং শোকের মাসে সাধারণ শিক্ষার্থীরাই ‘ইতিহাস বিকৃতকারীদের’ (ছাত্রদলকে) প্রতিহত করেছে বলে যুগান্তরকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের ঘাতকদের যারা উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাদের একমাত্র রাজনৈতিক অ্যাসাইনমেন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে যারা রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক। ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না।

সাধারণ শিক্ষার্থীরা আসলে কারা এমন প্রশ্নে ডাকসুর সদ্য সাবেক এজিএস সাদ্দাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে সকলের একটি পরিচয় রয়েছে। শোকের মাসে ষড়যন্ত্রের কুশীলবদের শিক্ষার্থীরা কোনোভাবেই স্বাগত জানাতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় উপযোগী রাজনৈতিক অঙ্গিকার পূরণ করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানান, আটককৃত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউনসহ আমাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত

ছাত্রলীগ নয় শিক্ষার্থীরাই ‘ইতিহাস বিকৃতকারীদের’ প্রতিহত করেছে: সাদ্দাম

আপডেট সময় ০৯:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১