ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লা লিগায় বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

স্প্যানিশ লা লিগায় খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। সম্প্রতি লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোতে নাম লিখিয়েছেন এই তরুণ ফুটবলার।

মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টস ও স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টস এই তথ্য দিয়েছে। পরে এক ফেসবুক পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেন জিদান মিয়া।

জেনোভা স্পোর্টস এক পোস্টে লিখেছে, ‘প্রথম বাংলাদেশি (বংশোদ্ভূত) ফুটবলার হিসেবে জিদান মিয়া লা লিগার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। রায়ো ভায়োকানোর সঙ্গে তার চুক্তির বিষয়টি ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে তিনি আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দেন। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত হন তিনি। ’

চুক্তি হলেও প্রথম মৌসুমেই লা লিগার ক্লাবটির মূল দলে খেলবেন না জিদান। আপাতত দলের একাডেমিতে রেখে জিদানের দক্ষতা আরও বাড়ানো হবে। অর্থাৎ পরের মৌসুমে লা লিগায় দেখা যেতে পারে তাকে।

বাবা-মা বাংলাদেশি হলেও ২০ বছর বয়সী জিদানের জন্ম ইংল্যান্ডে। ইংলিশ কিংবদন্তি ডেভিড ব্যাকহামের অ্যাকাডেমি থেকে উঠে আসা জিদান ভায়োকানোতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন। এছাড়া ইংল্যান্ড, ডেনমার্ক, স্পেন, ওয়েলস, থাইল্যান্ড, হংকংয়ের বিভিন্ন যুব দলে খেলেছেন এই তরুণ ফুটবলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লা লিগায় বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

আপডেট সময় ০৭:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১