ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়ার অভিযোগে বিধবার মাথা ন্যাড়া, গ্রেফতার ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ার অভিযোগে এক বিধবা নারীকে (৪৫) চুল কেটে মাথা ন্যাড়া করে নির্যাতন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় চুল কর্তনকারী রাশিদা বেগমসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার ভিকটিম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে আসামিদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। তার স্বামী মারা যাওয়ায় তিনি বর্তমানে বিধবা। স্বামীর মৃত্যুর পর স্বামীর বাড়িতেই বসবাস করছেন তিনি। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের আলীর ছেলে তার চেয়ে বয়সে ছোট মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠে। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো।

গত ২২ জুলাই ওই ভুক্তভোগী নারীর সঙ্গে মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার যোগাযোগ করে বাড়িতে আসতে বলেন। সেখানে তানজিনা ও তার বোন রাশিদাসহ কয়েকজন মিলে তাকে মারধর করে এবং মাথার চুল কেটে ব্লেড দিয়ে ন্যাড়া করে দেয়। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখে। সেই ভিডিও বৃহস্পতিবার ফেসবুকের একটি আইডি থেকে পোস্ট করা হয়।

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিক তানজিনার বোন রাশিদা বেগমসহ ৬ জনকে গ্রেফতার করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরকীয়ার অভিযোগে বিধবার মাথা ন্যাড়া, গ্রেফতার ৪

আপডেট সময় ০৭:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১