ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছেলের মা হলেন নুসরাত, পাশে প্রেমিক যশ

আকাশ বিনোদন ডেস্ক : 

অবশেষে এলো সেই শুভক্ষণ। মা হলেন টলিউডের আলোচিত চিত্রনায়িকা ও বশিরহাট কেন্দ্রের সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

নুসরাতের এই মা হওয়ার যাত্রায় সর্বক্ষণ তার পাশে রয়েছেন প্রেমিক যশ দাশগুপ্ত। নায়িকা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নানাভাবে তার দেখভাল করছেন। মাতৃত্বকালীন সময়ে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, একসঙ্গে লাঞ্চ, ডিনার- সবই করেছেন যশ। এমনকি নুসরাতকে কলকাতার এই হাসপাতালে ভর্তিও করিয়েছেন তিনি।

তবে নায়িকার হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন খবর। কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। অথচ ২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, হাসপাতালে নয়, বুধবার রাতে যশের বাড়িতে ছিলেন নুসরাত।

এদিন রাত ৮টার দিকে নিজের গাড়িতে করে অন্তঃসত্ত্বা নুসরাতকে তার বাড়িতে নিয়ে যান যশ। সেই সময়কার ছবি এবং ভিডিও-ও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সেখানে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হবেন নুসরাত।

তবে যখনই ভর্তি হন না কেন, তিনি যে পুত্রসন্তানের মা হয়েছেন, এটাই এখন প্রধান খবর। এই খবর প্রকাশ হতেই ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে শুরু করেছেন নায়িকার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। যদিও ছেলের মা হওয়ার পর নুসরাতের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

এদিকে সন্তান পৃথিবীতে আসলেও তার বাবার পরিচয় এখনো কিন্তু প্রকাশ করেননি টলিউড নায়িকা। যদিও কারোই আর জানতে বাকি নেই যে, এই সন্তানের বাবা আর কেউ নন, যশ দাশগুপ্তই। এই অভিনেতার সঙ্গেই এক বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন নুসরাত। এ বছরের শুরুতে তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

অন্যদিকে গত মার্চে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই বিবৃতি দেন নায়িকার স্বামী নিখিল জৈন। দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। কারণ প্রায় দেড় বছর ধরে তিনি ও নুসরাত একে অন্যের থেকে আলাদা থাকছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই ধরেই নিয়েছেন, নায়িকার সন্তানের বাবা যশই।

তবে সন্তানের পিতৃপরিচয় কেবল নুসরাত নিজেই জানেন। এখন সবাই অপেক্ষায়, কবে নায়িকা তার সন্তানের বাবার পরিচয় সামনে আনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের মা হলেন নুসরাত, পাশে প্রেমিক যশ

আপডেট সময় ০৪:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১