ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৯৯৯-এ কল দিয়ে ডাকাতের হাত থেকে বাঁচলেন অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

সপরিবারে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ ডাকাত দলের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

বিপদ আসন্ন টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন তিনি। খবর শুনেই পুলিশ এসে অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তা দেয়। ডাকাত দলের সদস্যদেরও আটক করা হয় এ সময়।

২৫ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনাটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সালওয়া।

তিনি লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’

‘আজ রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহসভাপতি দাবি করে, যা সম্পূর্ণ বনোয়াট। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে, তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’

‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারেজমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ ৯৯৯ -এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’

‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভকামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে থাকবে।’

উল্লেখ্য, সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একজন প্রতিযোগী হিসেবে শোবিজে পা রাখেন। এর পর তিনি কাজ করেছেন অনেক নাটকে। বর্তমানে সিনেমাতেও কাজ করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৯৯-এ কল দিয়ে ডাকাতের হাত থেকে বাঁচলেন অভিনেত্রী

আপডেট সময় ০১:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১