ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আজিজুর রহমান জাহিন।

বুধবার ভোরে মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন বিকালে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদ মৌলভীবাজার সদর থানা এলাকার জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে ‘আনসার আল ইসলাম’এর সংগঠক ও সক্রিয় সদস্য মো. আজিজুর রহমান জাহিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সংগঠনটির ৩/৪ জন সদস্য পালিয়ে যায়। জাহিন তার ফেসবুক ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ, রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টের মাধ্যমে সহযোগীদের জঙ্গিবাদে উদ্ধুদ্ধ ছাড়াও জিহাদের প্রশিক্ষণের আহ্বান, সদস্য সংগ্রহ এবং বিভিন্ন উগ্রবাদী বই, স্ক্রিনশট ও উগ্রবাদী ভিডিও আদান প্রদান করত। কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করাই ছিল তাদের মূল উদ্দেশ্যে।

গ্রেপ্তার জাহিন ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে ‘আনসার আল ইসলাম’ এর মতবাদ প্রচার করছিল। এজন্য তিনি বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করে অনলাইনে ও সরাসরি তার সহযোগীদের মধ্যে বিতরণ করত।

ওয়াহিদা পারভীন আরও জানান, গ্রেপ্তার আসামি ও তার সহযোগীরা নিয়মিত মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় মিলিত হওয়ার পাশাপাশি অনলাইনে সংগঠনটির উগ্রপন্থী মতাদর্শ প্রচার করে আসছিল। তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে বিভিন্ন ‘সিকিউরড অ্যাপস’ ব্যবহার করছিল। অভিযানে একটি মোবাইল ফোন, দুটি সিম ও বিপুল পরিমাণে উগ্রবাদী বই, জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১০:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১