ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গীতিকবির সঙ্গে আংটি বদল করলেন কণ্ঠশিল্পী ন্যানসি

আকাশ বিনোদন ডেস্ক :  

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী।

সম্প্রতি তারা পারিবারিকভাবে আংটি বদল করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) ন্যানসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলবো। ’

ন্যানসি জানান, মোহসিন মেহেদী সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে। মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন।

এরই মধ্যে ন্যানসি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে শুভকামনায় ভাসাচ্ছেন।

গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘মোহসিনের কথায় এক বছর আগে গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নাই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার ভাই নিয়েছেন। এরপর পারিবারিকভাবে সবকিছু হচ্ছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গীতিকবির সঙ্গে আংটি বদল করলেন কণ্ঠশিল্পী ন্যানসি

আপডেট সময় ১১:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১