ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের ‘ভয়ে’ দেশ ছাড়লেও গান ছাড়বেন না আরিয়ানা

আকাশ বিনোদন ডেস্ক :  

তালেবানের হুমকি সত্ত্বেও সংগীত চর্চা থামাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন আলোচিত আফগান নারী পপ-তারকা আরিয়ানা সাঈদ। বর্তমান পরিস্থিতিতে দেশের বাইরেই গান-বাজনা চালিয়ে যেতে চান তিনি।

তালেবানরা কাবুল দখলের নেওয়ার সময় অনেকের সঙ্গে আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে আফগানিস্তান ছাড়েন তিনি। এরপর দোহা পৌঁছে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘আমি ভালো আছি। দুটি নির্ঘুম রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আপাতত অপেক্ষা পরের ফ্লাইটে ইস্তানবুলের বাড়িতে পৌঁছাবো। ’

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বলেন, ‘আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী আছে। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সংগীত চর্চা চালিয়ে যাব আমি। ’

বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন, তাদেরই অন্যতম আরিয়ানা সাঈদ।

বর্তমানে দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য সোচ্চার থাকার প্রত্যয় জানিয়েছেন আরিয়ানা। তার কথায়, ‘আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কাজ করে যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের ‘ভয়ে’ দেশ ছাড়লেও গান ছাড়বেন না আরিয়ানা

আপডেট সময় ১১:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১