ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

প্রতীকী ছবি

আকাশ জাতীয় ডেস্ক:   

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক গৃহবধূকে কৌশলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। মামলায় বাদী অভিযোগ করেন, রোববার (২২ আগস্ট) বিকেলে তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলস্টেশনে যান। স্টেশনে পৌঁছানোর পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ের স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যানের ভাড়া পরিশোধের জন্য টাকা ভাঙাতে পাশের বাজারে যান।

কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ ছিলো। এরপর তিনি রাতভর স্ত্রীকে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। সোমবার (২৩ আগস্ট) সকালে ওই রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে উল্লাপাড়া পুলিশের সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন কিছু লোক তাকে কৌশলে অজ্ঞান করে স্টেশন থেকে তুলে নিয়ে ওই আমবাগানে রাতভর ধর্ষণ করে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ (উল্লাপাড়া সার্কেল) সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে সংবাদকর্মীদের জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তার কাছে মনে হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে জোর তৎপরতা শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

আপডেট সময় ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১