ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্তুগাল জাতীয় দলের হয়ে বাংলাদেশি নিপুর অভিষেক

আকাশ স্পোর্টস ডেস্ক:   

চলতি মাসের ১৯ তারিখে মাল্টার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামে পর্তুগাল জাতীয় ক্রিকেট দল। এদিন ওই ম্যাচে পর্তুগিজদের হয়ে মাঠে নামেন বাংলাদেশের ছেলে সিরাজউল্লাহ খাদিম নিপু। ইউরোপের এই দেশটির হয়ে সেদিন অভিষেক হয় তার।

বেশ কয়েক বছর ধরে ক্রিকেটের দিকে ঝুঁকেছে ইউরোপের দেশগুলো। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রিকেটারদের উপস্থিতিতেই গচ্ছে দলগঠন। তারই ধারাবাহিকতায় পর্তুগালে পাড়ি জমিয়েছেন নিপু।

নিপুর অভিষেক ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে মাল্টা। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে দলটি। এদিন বল হাতে ৪ ওভারে ২৪ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন নিপু।

১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে তিন উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিপুর পর্তুগাল। দলের হয়ে সর্বোচ্চ ওপেনার আজহার আন্দানি। আর ২ বলে ১ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন নিপু।

জানা গেছে, বাংলাদেশ দলের বর্তমান সময়ের সেরা তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবালের এক সময়ের সতীর্থ ছিলেন নিপু। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলার স্বপ্ন নিয়ে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন তিনি।

স্বপ্নপূরণে কঠোর পরিশ্রম করতেন। বিকেএসপিতে তার দক্ষতায় মুগ্ধ হন নির্বাচকরাও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, ১৯, ২৩ দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের জন্য নির্বাচিত হন নিপু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পর্তুগাল জাতীয় দলের হয়ে বাংলাদেশি নিপুর অভিষেক

আপডেট সময় ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১