ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

প্রেম করে বিয়ে, স্ত্রীকে তালাক দিয়ে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেম করে বিয়ে করা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন অমিত রাজ নামে এক যুবলীগ নেতা। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোসলের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।

শনিবার বিকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অমিত রাজ বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।

জানা গেছে, অমিত রাজ টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে টুম্পার সঙ্গে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের একটি তিন বছরের পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। তিন মাস আগে টুম্পা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এ ঘটনায় অমিত রাজ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপরদিকে টুম্পা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে নারী নির্যাতনের অভিযোগ দেন। পরে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করেন। গতকাল শনিবার ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা মোক্তার হোসেন জেলা ডিবি কার্যালয়ে দুইপক্ষ নিয়ে সালিশি বৈঠকে বসেন।

সালিশে দুইপক্ষের মতামতের ভিত্তিতে তিন লাখ টাকার বিনিময়ে টুম্পা ডিভোর্স মেনে নেন। পরে তাৎক্ষণিক নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। অমিত স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে শিশুসন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন।

অমিত রাজ বলেন, বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। আমার দাদি দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নিয়েছেন। এখন আমার কোনো অশান্তি নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রেম করে বিয়ে, স্ত্রীকে তালাক দিয়ে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

আপডেট সময় ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১