ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বৃদ্ধকে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

ধানগাছ নষ্ট করার অপরাধে নাটোরের সিংড়ায় দুইজন বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে মারপিট করেছে এক ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী ইতালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

রোববার সকালে উপজেলার ইতালী ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদ আলী (৬০) ও বেলায়েত হোসেন (৭০) শালমারা-বাঁশবাড়িয়া মাঠে গরু চড়াতে যান। হঠাৎ গরুগুলো ইউপি সদস্য মকলেছ আলীর জমির ধানগাছ খেয়ে নষ্ট করে। খবর পেয়ে ইউপি সদস্য কৃষক বেলায়েত হোসেনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং অপর কৃষক শাহাদ আলীকে গাছের ডাল দিয়ে মারপিট করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তাদের ছেড়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, কোনো কৃষককে বেঁধে রাখার বিষয়টি সঠিক নয়। তার জমি নষ্ট করায় কয়েকটি গরু বেঁধে রেখেছিলেন। পরে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাগের মাথায় ওই কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কুরবান আলী বলেন, ঘটনাটি জানার পর মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ করি। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই বৃদ্ধকে গাছে বেঁধে পেটাল আ.লীগ নেতা

আপডেট সময় ০৫:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১