ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবসহ ৩ দেশে নিষিদ্ধ অক্ষয়ের ‘বেল বটম’

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতে গত ১৯ আগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের অভিনীত আলোচিত ছবি বেল বটম। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলেও সৌদি আরব, কাতার এবং কুয়েতে বড় ধাক্কা খেল এই ছবি। এই তিন দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেল বটম-এর প্রদর্শনে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আশির দশকে একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে ‘বেল বটম’ সিনেমার গল্প। সিনেমায় উল্লেখিত তিনটি দেশের ইতিহাস বিকৃতির অভিযোগে সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে।

বলিউডহাঙ্গামা বলছে, ‘বেল বটম সিনেমার দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে লাহোর থেকে বিমান অপহরণ করে দুবাই নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা যেটি ১৯৮৪ সালে ঘটেছিল আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রী শেখ মুহম্মদ বিন রাশিদ আল মাক্তুম নিজ উদ্যোগে পরিস্থিতি সামাল দিয়েছিলেন এবং আরব আমিরাত কর্তৃপক্ষ বিমান ছিনতাইকারীদের ধরেছিলেন। যদিও ‘বেল বটম’ সিনেমার গল্পে দেখানো হয় অক্ষয়ের চরিত্রটি এই অভিযানের সকল দায়িত্ব পালন করেন, আর সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ বিষয়টির কিছুই জানেন না।

‘বেল বটম’ সিনেমায় একজন গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার কোড নেইম বেল বটম। এই সিনেমা পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি। সিনেমাটিতে আরো আছেন— লারা দত্ত, হুমা কুরেশি, জ্যাকি ভগনানি, বাণী কাপুর প্রমুখ। ভারতের ১ হাজার ৬২০ এবং ভারতের বাইরে ২২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবসহ ৩ দেশে নিষিদ্ধ অক্ষয়ের ‘বেল বটম’

আপডেট সময় ১১:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১