ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিম-সাকিবকে ছাড়িয়ে বাবর-ফাওয়াদ জুটির রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় লড়াই করেও হেরে যাওয়া পাকিস্তান চলমান জ্যামাইকা টেস্টের শুরুতেই চাপের মধ্যে পড়ে যায়।

জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২ রান করা পাকিস্তান এরপর কেমার রোচের গতির মুখে পড়ে কোনো রান যোগ করার আগেই হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট।

এরপর চতুর্থ উইকেটে ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে অনবদ্য ১৫৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক বাবর আজম। একই রানে ৩ উইকেট হারানোর পরও কঠিন চাপের মধ্যে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে নতুন নজির স্থাপন করেন তারা।

এই নজির গড়ার পথে বাবর-ফাওয়াদ জুটি ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১০ রান করা বাংলাদেশ এরপর শূন্য রানের ব্যবধানে হারায় সৌম্য, ইমরুল ও সাব্বিরের উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশ দলকে খেলায় ফেরান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তারা গড়েছিলেন ১৫৫ রানের জুটি।

বাবর আজম ও ফাওয়াদ আলমের আগে একই রানে ৩ উইকেট হারানোর দিক থেকে তামিম-সাকিবের জুটিটাই ছিল এত দিন সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির।

এ তালিকায় তৃতীয় পজিশনে আছেন ফখর জামন ও সরফরাজ আহমেদ জুটি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিম-সাকিবকে ছাড়িয়ে বাবর-ফাওয়াদ জুটির রেকর্ড

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১