ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তুরস্ক বলেছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু একথা বলেছেন। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়ো করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়। খবর ডেইলি সাবাহর।

তালেবানের সঙ্গে তুরস্কের যোগাযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান রাজধানী কাবুলে প্রবেশের আগে তাদের রাজনৈতিক শাখার নেতাদেরকে তুরস্ক আমন্ত্রণ জানিয়েছিল।

এর আগে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার পরিকল্পনা বাদ দিয়েছে আঙ্কারা। আফগানিস্তানের ওপর তালেবান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর দেশটিতে যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল তারপর তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক আরো জানিয়েছে, কাবুল বিমানবন্দরে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে আঙ্কারাকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনা করা হবে।

গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। তুরস্ক বলছে, বিষয়টিতে তালেবান এ পর্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আশা করা হচ্ছে তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক

আপডেট সময় ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১