ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছে, যা খুব খারাপ কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শেন হ্যানিটির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’।

তিনি বলেন, ‘’আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সব কিছু পুনঃর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।

তবে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করেছেন তিনি। বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে বিষয়টি অন্যরকম হতে পারতো।

তিনি বলেন, সেনা সরানোর আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে নিলে ভালো হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প

আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১