ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

কফি পান করিয়ে প্রাইভেটকার ছিনতাই!

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লায় কফির সঙ্গে চালককে চেতনানাশক পান করিয়ে একটি প্রাইভেটকার ছিনতাই করা হয়েছে। বুধবার ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকার আবু তাহেরের ছেলে আসিফ আহাম্মেদ ওরফে মাটি (২২) এবং একই এলাকার কালা মিয়ার ছেলে শাহজালাল ওরফে সাকিল (২৫)।

এর আগে গত রোববার সকালে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে চালক আব্দুল কুদ্দুসকে চেতনানাশক পান করিয়ে তার প্রাইভেটকারটি ছিনতাই করা হয়।

পুলিশ জানায়, গত রোববার খাগড়াছড়ি যাওয়ার কথা বলে গ্রেফতারকৃত আসিফ আহাম্মেদ ওরফে মাটি এবং তার সহযোগী শাহাজালাল প্রাইভেটকারটি ৬ হাজার টাকায় ভাড়া করে। এ সময় চুক্তি অনুযায়ী চালক আব্দুল কুদ্দুস প্রাইভেটকার নিয়ে নগরীর টমছমব্রিজ এলাকার এবি ফুডের সামনে অপেক্ষা করেন। পরে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা চালককে কফির সঙ্গে চেতনানাশক পান করিয়ে অজ্ঞান করে তাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

এরপর খাগড়াছড়ি সড়কের রামগড় এলাকার হাইকো বাজারের পাশে চালক কুদ্দুছকে ফেলে গাড়িটি নিয়ে যায়। এ নিয়ে গাড়ির মালিক মিজানুর রহমান গাড়িসহ চালকের কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। বিষয়টি পুলিশ সুপার ফারুক আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঘটনার রহস্য উদঘাটন করতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাসের সঙ্গীয় ফোর্স প্রযুক্তির সূত্র ধরে ঘটনায় জড়িত আসিফ আহাম্মেদকে কুমিল্লা নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত প্রাইভেটকার এবং অপর ছিনতাইকারী শাহজালাল ওরফে সাকিলকেও একই ওলাকা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে জেলার ডিবি পুলিশের ওসি সত্যজিৎ বড়ুয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারের মালিক মিজানুর রহমান মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ সুপার ঘটনার রহস্য উদঘাটনসহ অপরাধীকে ধৃত করতে ডিবি পুলিশকে নির্দেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

কফি পান করিয়ে প্রাইভেটকার ছিনতাই!

আপডেট সময় ০৭:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১