ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান সরকারকে দায়ী করে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে। দেশটির সাম্প্রতিক পরিস্থিতির জন্য আশরাফ গনি সরকারকে দায়ী করেছেন তিনি।

রোববার তালেবান কাবুল দখলের দিনই আফগানিস্তান ছেড়েছেন আজমল আহমাদে। সোমবার টুইটারে পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।

তিনি জানিয়েছেন, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোনো ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

আফগানিস্তানে যা কিছু ঘটেছে, সেজন্য আফগান সরকারকে তিনি দায়ী করেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ।’

এদিকে কাবুল থেকে ১৩০ জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান। এর আগে সোমবার রাতে আরও একটি বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, কাবুল থেকে ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্য কূটনৈতিক কর্মীদের নিয়ে মঙ্গলবার একটি বিমান পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবতরণ করেছে। এর কয়েক ঘণ্টা আগে কাবুল থেকে ভারতীয় ওই বিমানটি যাত্রা শুরু করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান সরকারকে দায়ী করে পালালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আপডেট সময় ০৬:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১