ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন জাদুশিল্পী সুমন

আকাশ জাতীয় ডেস্ক:  

পারিবারিক জমিজমা সংক্রান্ত এবং মানসিক অশান্তির কারণে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সুমন (৩০) নামে এক যুবক।

তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকায়।

তিনি পেশায় একজন জাদুশিল্পী।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় ‘জাদুশিল্পী সুমন’ (Jadu Shilpi Shuhmon) তার ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন।

ওই ভিডিওতে দেখা যায়, তিনি গলায় কাপড় পেঁচিয়ে ২ মিনিট ২৯ সেকেন্ড কথা বলেন ও আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গয়ঘর এলাকায় সুমন নিজ বাড়ির পাশে আকিদ আলীর বাড়িতে স্ত্রী, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন। ওই ঘরে দুটি কক্ষ ছিল। রাতে একটি কক্ষে গিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সুমন। এ সময় বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় সুমনকে। পরে তারা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত ঝামেলা এবং মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন জাদুশিল্পী সুমন

আপডেট সময় ০৪:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১