ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৭

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকালের ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ালো।

সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নসরতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে নসরতপুর এলাকায় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরও আরও একজনের মৃত্যু হয়। নিহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন সোহাগ মিয়া, আহাদ, আলাউদ্দিন, স্বপন মিয়া এবং অনুপা বেগম। মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনাক্তের প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৭

আপডেট সময় ০২:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১