ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোক দিবসের খাবার নিয়ে হুড়োহুড়ি, চেয়ারম্যানসহ আহত ৬

আকাশ জাতীয় ডেস্ক: 

আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারের কাঁচ ভেঙে ইউপি চেয়ারম্যানসহ ছয়জন আহত হয়েছেন।

রবিবার বেলা ৩টার দিকে আশুলিয়ার বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান শেষ হতেই নেতাকর্মীরা খাবার নিয়ে মেতে উঠেন হুড়োহুড়িতে। এতে কমিউনিটি সেন্টারের দরজার কাঁচ ভেঙে পড়ে আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ অন্তত ছয়জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানান নেতাকর্মীরা। এ সময় ভাঙা কাঁচের আঘাতে আহত হয়েছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদসহ ছয়জন।

আহত পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ‘গেটের সামনে অনেক ভিড় ছিল। আমি একটু সাইডে ছিলাম। আমার সামনে ইমতিয়াজ। সবার সামনে গেট। আমি বুঝলাম না কিছু, দেখিও নাই। উপর থাইকা কাঁচ ভাইঙ্গা একটা খণ্ড আমার পায়ের ওপর সজোরে আঘাত করে। আমার স্যান্ডেলের ফিতা ছিল দেইখা বাঁচছি। না হলে তো খণ্ড হইয়া যাওয়ার কথা।’

পাথালিয়া ইউনিয়নের মেম্বার শফিউল আলম সোহাগ বলেন, ‘গাদাগাদিতে কাঁচ ভেঙে গেছে আরকি। আমাগো চেয়ারম্যান সাহেবের পা কাটছে। হ্যারে হাসপাতালে নিয়া ট্রিটমেন্ট দেওয়া হইছে। আর তেমন কারও কিছু হয় নাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক এলাহী কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘অনেক চাপাচাপি হইছে। আয়োজন আছিলো এক হাজারের। মানুষ হইছে দুই হাজার। চাপাচাপিতে দরজার বড় গ্লাসটা ভাইঙ্গা দুই-তিনজনের গায়ে লাগছে। আমার গায়েও লাগছে একটু। পোলাপানতো ভালো না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শোক দিবসের খাবার নিয়ে হুড়োহুড়ি, চেয়ারম্যানসহ আহত ৬

আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১