ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃত্রিম পায়ে দৌঁড়ে মার্কিন নারীর বিশ্বরেকর্ড!

আকাশ নিউজ ডেস্ক:  

কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই করে নিয়েছন অ্যামি পালমিরো উইন্টারস নামের এক মার্কিন নারী। ১৯৯৪ সালে দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিলেন অ্যামি।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেডমিলে কৃত্রিম পা নিয়ে ১০০ কিলোমিটার দৌঁড়াতে অ্যামির সময় লেগেছে ২১ ঘণ্টা ৪৩ মিনিট ২৯ সেকেন্ড।
১৯৯৪ সালে অ্যামির মোটরসাইকেলে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তার একটি পা হাঁটুর একটু উপর থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। এই দুর্ঘটনার কয়েকদিন আগেই অ্যামি বোস্টন ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় জিতেছিলেন।

চিকিৎসকরা যখন অ্যামির জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভাবছিলেন কীভাবে নিজের অন্যতম শখ পূরণ করতে পারবেন। এক পুত্র সন্তানের মা অ্যামি জানান, দৌঁড়াতে তার ভালো লাগে। দৌঁড় তাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২৫টি অস্ত্রোপচার, থেরাপি, পুনর্বাসনের পরও অ্যামি শুধু ম্যারাথনের অংশ নেননি, বিশ্ব রেকর্ডও করেছেন তার মানসিক জোরের কারণে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কৃত্রিম পায়ে দৌঁড়ে মার্কিন নারীর বিশ্বরেকর্ড!

আপডেট সময় ১১:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১