ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২২ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকছেন ডমিঙ্গো!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার (১৫ আগস্ট) এক বক্তব্যে বিষয়টি জানান।

১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাপন জানান, ‘এটা (ডমিঙ্গোর চুক্তি বাড়ানো) নিয়ে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ওনার মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। ‘

‘কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা তাকেও জানায়নি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কথা বলেছি কয়েক জনের সাথে। কিন্তু আরও কয়েক জনের সাথে বলতে হবে। কথা বলে তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ‘- যোগ করেন তিনি।

২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে ডমিঙ্গাকে নিয়োগ দেয় বিসিবি। ২০২০ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে টুনার্মেন্টটি এখন অনুষ্ঠিত হবে ২০২২ সালে। ডমিঙ্গোর অধীনে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাই বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২২ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকছেন ডমিঙ্গো!

আপডেট সময় ০৮:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১