ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়ে হওয়ায় ১৯ দিনের শিশুকে খালে ফেলে দিলেন মা,

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার মুরাদনগরে ১৯ দিনের শিশু ঘর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর খালের ভিতর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় মা রত্না আক্তারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইড়া ফরিদ ভান্ডারীর বাড়ির বাচ্চু মিয়ার ঘর থেকে প্রবাসী মজিবুর রহমানের ১৯ দিনের শিশু রাবেয়া নিখোঁজ হয়।

শুক্রবার বেলা ১১টায় বাড়ির পাশে খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরিবারের সকল সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় শিশুটির মা রত্নাকে আলাদা করে জিজ্ঞাসাবাদে ঘুমন্ত শিশু রাবেয়াকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নিখোঁজের নাটক সাজিয়ে ছিলাম যাতে কেউ বুঝতে না পারে।

এ ঘটনায় নিহতের দাদা বাচ্চু মিয়া বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান স্যার উপস্থিত থেকে শিশুটির মা রত্নাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় রত্না আক্তার পুলিশের কাছে স্বীকার করেন, প্রথম সন্তান মেয়ে হওয়ায় সবার অগোচরে বাড়ির পাশে খালে ফেলে দেন। এ ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়ে হওয়ায় ১৯ দিনের শিশুকে খালে ফেলে দিলেন মা,

আপডেট সময় ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১