ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর, ছবি ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লায় নিজ কার্যালয়ে শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর নাদিয়া নাসরিন। সেই ছবি ফেসবুকে বৃহস্পতিবার ভাইরাল হয়েছে।

সূত্র মতে, ৯ আগস্ট বিশৃঙ্খলার কারণে নগরীর ৬নং ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ওইদিন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু গণমাধ্যমকে জানান, ৬০০ ডোজ টিকার মধ্যে ১২৫ ডোজ টিকা বাকি থাকতে কেন্দ্রে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। যার কারণে ওই ১২৫ ডোজ টিকা তিনি তার হেফাজতে নিয়ে আসেন। কিন্তু বৃহস্পতিবার ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, নিজের কার্যালয়ে মানুষের শরীরে টিকা পুশ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলর। বিষয়টি নিয়ে নগরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগও বিষয়টি এই কয়েক দিনে জানতে পারেনি। জানা যায়, ওইদিনের বাড়তি ১২৫ ডোজ টিকাই পুশ করেন নারী কাউন্সিলর।

নাদিয়া নাসরিন সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। নগরীর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া নিজ অফিসে তিনি মডার্নার ওই টিকা পুশ করেন।

নাদিয়া নাসরিন বলেন, টিকাকেন্দ্রে ঝামেলা হয়। পরে তিনি টিকাগুলো তাঁর অফিসে নিয়ে আসেন। এরপর নিজেই মানুষের শরীরে টিকা পুশ করেন। তিনি বলেন, অতীতে তার টিকা দেওয়ার প্রশিক্ষণ ও সনদ আছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, ‘কাউন্সিলর কোনোভাবেই টিকা পুশ করতে পারেন না। সিটি করপোরেশনের সাথে কথা বলে বিষয়টি জানবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় শতাধিক টিকা পুশ করলেন নারী কাউন্সিলর, ছবি ভাইরাল

আপডেট সময় ০২:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১