ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালোবেসে বিয়ের ৬ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে ভালোবেসে বিয়ের ৬ মাস পর মেঘলা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সাঁড়াগোপালপুর ইরকোন গেট এলাকার শ্বশুরবাড়ির বসতঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে মেঘলা খাতুনের স্বামী আশিক ইসলাম পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়ি মুরশিদা খাতুনকে থানায় নিয়েছে পুলিশ। নিহত মেঘলা পাকশী ইউনিয়নের সিভিলহাট গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

গৃহবধূর শ্বশুর আশরাফুল ইসলাম দাবি করেন, প্রতিদিনের মতো বুধবার রাত ১১টার দিকে তার পুত্রবধূ ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে তার ছেলে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে মেঘলা। এ দৃশ্য দেখে ছেলে আশিক হতভম্ব হয়ে চিৎকার করতে থাকে। প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি দেখে থানায় খবর দেন। পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

তবে গৃহবধূর বাবা হাফিজুল ইসলাম দাবি করেন, গত বুধবার রাতে আশিক আমার মেয়েকে নির্যাতন করে মেলে ফেলেছে। পরে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঝুলিয়ে রেখেছে।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, লাশের ময়নাতদন্ত করা হবে। ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে- এমন মৌখিক অভিযোগ তার পরিবার করেছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত না করে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত বলা যাচ্ছে না।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালোবেসে বিয়ের ৬ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৭:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১