ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কী চায় তালেবান, যা বললেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী এবং তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরাজিত করে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। এমন সময় উভয়পক্ষকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হলেও তালেবান কী করবে সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যতদিন আশরাফ ঘানি আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকবে ততদিন সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তালেবান।

ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর এনডিটিভির। ইমরান খান বলেন, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে সংকটের রাজনৈতিক নিষ্পত্তি কঠিন মনে হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তারা (তালেবান) যখন এখানে এসেছিল আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। তাদের কথা হলো, যতক্ষণ আশরাফ ঘানি আছেন, ততক্ষণ আমরা (তালেবান) আফগান সরকারের সঙ্গে কথা বলব না।

এর আগে তালেবানকে সহায়তা করার জন্য পাকিস্তানের সমালোচনা করেছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এদিকে আফগানিস্তানের সরকার নিয়ন্ত্রিত এলাকায় সহিংসতা যত বাড়ছে দেশটির নাগরিকরা ততই পাকিস্তানের ওপর ক্ষোভে ফুঁসছেন। লাখ লাখ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী টুইটারে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছেন।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান ৯ প্রদেশের রাজধানীসহ দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কী চায় তালেবান, যা বললেন ইমরান খান

আপডেট সময় ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১