ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই সিনেমায় বলিউডের তিন নায়িকা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের অভিনেতাদের বন্ধুত্ব নিয়ে একাধিক সিনেমা নির্মিত হয়েছে। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে এটা তেমন একটা দেখা যায়নি।

সেই অভাব ঘুচিয়ে বলিউডে শীর্ষ তিন গ্ল্যামার অভিনেত্রীকে এবার এক ফ্রেমে আনতে যাচ্ছেন নির্মাতা ফারহান আখতার।

মঙ্গলবার (১০ আগস্ট) নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘ডন’খ্যাত এই নির্মাতা। সিনেমার নাম ‘জি লে জারা’। এতে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হতে যাচ্ছে- প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় তিন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।

তিন নারীর ভ্রমণ ট্রিপের উপর ভিত্তি করে সাজানো হয়েছে ‘জি লে জারা’ সিনেমার প্রেক্ষাপট। সিনেমাটির গল্প লিখেছেন জোয়া আখতার, রীমা কাগতি এবং নির্মাতা নিজেও। রিতেশ সিধওয়ানির সঙ্গে প্রযোজনাও করতে যাচ্ছেন তারা তিনজন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এর ক্যাপশনে লেখা হয়, ‘এবার গাড়ি নিয়ে মেয়েদের বেরিয়ে পড়ার সময়। ’

প্রসঙ্গত, ‘জি লে জারা’ সিনেমার মাধ্যমেই ১০ বছর পর নির্মাণে ফিরছেন ফারহান আখতার। আগামী বছর সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। আর মুক্তি পাবে ২০২৩ সালে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একই সিনেমায় বলিউডের তিন নায়িকা

আপডেট সময় ১০:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১