ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘করোনা’ বলে কিছু নেই, প্রমাণ করতে অদ্ভুত কাণ্ড নারীর!

আকাশ নিউজ ডেস্ক:

করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্ব আতঙ্কে তিন পার করছে। এই মারণ ভাইরাস যাতে দ্রুত নিমূল হয়, তার জন্য গোটা বিশ্বে চলছে নানা গবেষণা। এই ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক অদ্ভুত ভিডিও। যা দেখে রীতিমতো আঁতকে উঠতে হবে।

ভাইরালও হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, এক নারী সুপারমার্কেটে ঘুরছেন শপিং ট্রলি নিয়ে। বেছে নিচ্ছেন নিত্য প্রয়োজনীও জিনিস। এই পর্যন্ত সব ঠিকই চলছিল। কিন্তু ওই নারী হঠাৎ করে এমন কাণ্ড ঘটালেন যা দেখে একদম হতবাক সকলেই। নিজের এমন অদ্ভুত কীর্তির ভিডিও ওই নারী নিজেই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

ভিডিওতে ওই নারীকে দেখা গেছে সুপারমার্কেটের জিনিসপত্র হাতে তুলে নিয়ে জিভ বের করে তা চেটে চেটে পরীক্ষা করছেন। শুধু খাদ্য দ্রব্য নয়, প্রায় সব কিছুরই প্যাকেটকেই জিভ দিয়ে চেটে দেখছিলেন তিনি। এমনকি, তিনি যে ট্রলি ব্যবহার করছিলেন, তার হ্যান্ডেলও জিভ বের করে চেটে নিচ্ছিলেন।

ওই সময় সুপারমার্কেটে উপস্থিত অন্য ক্রেতারা তো এসব দেখে স্বাভাবিক ভাবেই স্তম্ভিত হয়ে যান। অনেকে মনে করছিলেন ওই নারী আসলে মানসিক দিক থেকে অসুস্থ। তবে ভুল ভাঙল তার কথায়।

ওই নারী ভিডিও আপলোড করে স্পষ্টই বলেন, কোভিড -১৯ বলে কিছু নেই। এমনকি, ভাইরাস কারও ক্ষতি করে না। বরং ভাইরাস শরীরে গেলে হাঁপানি, অ্যালার্জির মতো অসুখ থেকে দূরে থাকা যায়। একই সঙ্গে ওই নারী নেটিজেনদের বলেছেন, ভাইরাসকে ভালবাসবেন নাকি ভয় পাবেন সেটা বেছে নিন।

ওই নারীর এমন ভিডিও নিয়ে ইতিমধ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তার টুইটারে। অনেকেই ওই নারীকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছেন প্রশাসনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘করোনা’ বলে কিছু নেই, প্রমাণ করতে অদ্ভুত কাণ্ড নারীর!

আপডেট সময় ১০:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১