ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশে সফরে আসছে আফগান যুবারা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক টাইগার যুবাদের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। সিলেটে শুরু হওয়া আফগান যুবাদের সফর শেষ হবে ২০ সেপ্টেম্বর।

সফরে যুবারা প্রথমে পাঁচটি একদিনের ম্যাচে অংশ নিবে। টাইগার যুবাদের সিরিজটি শেষ হবে চার দিনের ম্যাচটি দিয়ে। সবগুলো ম্যাচ আয়োজিত হবে সিলেটে।

এদিকে করোনার কারণে বন্ধ ছিল বর্তমান চ্যাম্পিয়ন যুব বাংলাদেশের প্রস্তুতি। আগামী বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন টাইগার যুবাদের প্রস্তুতি।

উল্লেখ্য, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে, ১৩তম আসরে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করেন আকবর-শরিফুলরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে সফরে আসছে আফগান যুবারা

আপডেট সময় ০৭:২৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১