ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

তিন লাখ দিয়েও ‘পরিশোধ’ হচ্ছে না ২৮ হাজার টাকার ঋণ!

আকাশ জাতীয় ডেস্ক:

দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিজের সর্বস্ব বিক্রি করে সুদের টাকা পরিশোধ করলেও পুনরায় সুদের টাকার দাবি করছেন এক দাদন ব্যবসায়ী। নিজের সর্বস্ব হারিয়ে টাকা দিতে অপারগতা স্বীকার করায় ভাড়াটিয়া দিয়ে বাড়ি দখলেও চেষ্টা করছেন।

জয়পুরহাটের পাঁচবিবির পৌর শহরের উত্তর গোপালপুরে ঘটনাটি ঘটে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী আদিবাসী এক যুবক মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, ৩ বছর আগে আদিবাসী ওপেন উড়াও পাঁচবিবির বালিঘাটা বাজারের শুকুর আলীর ছেলে দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে ২৮ হাজার টাকা মাসিক সুদে ঋণ নেয়। এ যাবত ৩ লাখ টাকা পরিশোধ করেও শোধ হয়নি দাদন ব্যবসায়ীর ২৮ হাজার টাকার ঋণ। টাকা গ্রহণকালে ব্যাংকের ফাঁকা চেক, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় শফিকুল।

ওপেন জানায়, টাকা পরিশোধ করে কাগজপত্র ফেরত চাইলে না দিয়ে বরং ওই কাগজে লাখ লাখ টাকার অংক বসিয়ে উকিল নোটিশ পাঠায়।

অভিযোগ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, আমার নামে এসব অভিযোগ মিথ্যা। তবে জমি বিক্রির জন্য আমার নিকট থেকে ৫ লাখ টাকা ওপেন নিয়েছিল।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন বলেন, এমন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

তিন লাখ দিয়েও ‘পরিশোধ’ হচ্ছে না ২৮ হাজার টাকার ঋণ!

আপডেট সময় ০৭:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১