ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে তিন দিনে নিহত ২৭ শিশু, আহত কমপক্ষে ১৩৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে চলমান লড়াইয়ে গত তিনদিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে, আহতদের মধ্যে রয়েছে আরও ১৩৬ অপ্রাপ্তবয়স্ক।

সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ পরিসংখ্যান প্রকাশ করে। বলা হয়, আন্তর্জাতিক মহলের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেছে তালেবান। উল্টো শিশুদের ওপর বাড়াচ্ছে সহিংসতার পরিমাণ। ইউনিসেফের তথ্যানুসারে, কান্দাহার, খোস্ত ও পাকিতা শহরে সবচেয়ে ঝুঁকির মুখে শিশুরা। বেশিরভাগই দু’পক্ষের গোলাগুলি বা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে।

সংঘাতপূর্ণ এলাকায় সুষ্ঠু চিকিৎসার অভাবে ভুগছে আহতরা। ইউনিসেফের শঙ্কা, এর ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।

গত মাস থেকে চলমান লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি বেসামরিক আফগান। অন্যদিকে, ঘানি সরকারের দাবি, অভিযানে নিহত কমপক্ষে ৪শ’ তালেবান সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে তিন দিনে নিহত ২৭ শিশু, আহত কমপক্ষে ১৩৬

আপডেট সময় ০৬:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১