ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখন আল্লাহপাক যদি পরীমনিকে মাফ করেন, বৃদ্ধ নানার আকুতি

আকাশ জাতীয় ডেস্ক:

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। এদিন দুপুরে নায়িকাকে একনজর দেখতে তার নানা শামসুল হক আদালতে আসেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শতবর্ষী এই বৃদ্ধ। বয়সের ভারে তিনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না।

শামসুল হক বলেন, পরীমনি নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কুরবানি বাড়িয়ে দেয় গরিবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়।

এ সময় আকুতি প্রকাশ করে তিনি বলেন, এখন আল্লাহপাক যদি ওরে মাফ করেন আরকি।

পরীমনির বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

আপনি কি পরীমনির মুক্তি দাবি করছেন জিজ্ঞাসা করা হলে শামসুল হক, হ, আল্লাহ যদি মুক্তি দেয়।

গত বৃহস্পতিবার পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চারদিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার পরীমনিকে আদালতে তোলা হয়েছে।

রিমান্ড শুনানি শেষে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখন আল্লাহপাক যদি পরীমনিকে মাফ করেন, বৃদ্ধ নানার আকুতি

আপডেট সময় ০৫:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১