ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক, জড়িতদের খুঁজছে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে নির্মিত জেলার প্রথম মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও বানানোর অভিযোগ উঠেছে দুই তরুণ ও তরুণীর বিরুদ্ধে। তাদের ধারণ করা ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভিডিওচিত্রের ওই দুই তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এখন ওই টিকটকারদের খুঁজছে।

মুসল্লিরা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক অবয়বের একটি মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। ওই মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ-তরুণী টিকটক ভিডিও বানিয়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় এসব নোংরামি মানসিকতার পরিচয় দিয়ে টিকটক করতে পারে না। যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

টিকটক ভিডিওটি নজরে আসে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানার। তিনিও তার ব্যবহৃত আইডি থেকে ওই দুই তরুণ-তরুণীদের পরিচয় চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। মো. জুয়েল রানা জানান, মসজিদের বারান্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক, জড়িতদের খুঁজছে পুলিশ

আপডেট সময় ০৯:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১