ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে কমিউটার ট্রেনে ছুরি হামলায় আহত ১০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের রাজধানী টোকিওতে এক ট্রেন যাত্রীর ছুরিকাঘাতে নারীসহ কমপক্ষে ১০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেফতার করে।

৩৬ বছর বয়সী ওই হামলাকারী পুলিশকে জানিয়েছে, রাতে কমিউটার ট্রেনটিতে কয়েকজন মেয়ে গল্প ও হাসাহাসি করছিল। তাদের অনেক খুশি মনে হচ্ছিল। তাদের হাসিখুশি দেখে তার অনেক রাগ হয় এবং তাদের হত্যা করার সিদ্ধান্ত নিই। তারপর তাদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করি।

বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওদাকিও ট্রেন লাইনের সেইজগাকুয়েন স্টেশনে ওই ছুরি হামলার ঘটনা ঘটে। এরপর ট্রেন চালক ভেতরে চিৎকার শুনে ট্রেন থামিয়ে দেয়। পরে আহতদের উদ্ধার করে রেলকর্মীরা হাসপাতালে নিয়ে যান।
হামলায় আহতদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, জাপানে এ ধরনের হামলার কথা শোনায় যায় না। এরপর সেখানে আবার সেখানে অলিম্পিকের আসর বসেছে। নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকলেও এই হামলায় বেশ উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাপানে কমিউটার ট্রেনে ছুরি হামলায় আহত ১০

আপডেট সময় ০৬:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১