ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তান যুদ্ধ: শেবারগানের কারাগারের বন্দীদের মুক্ত করে দিল তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবান বলছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানে তারা একটি কারাগার দখল করার পর সব বন্দীদের মুক্ত করে দিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেবারগান শহরে শনিবার তালেবান বিদ্রোহীরা এক আক্রমণ চালানোর পর ওই কারাগারটি থেকে শত শত বন্দী বেরিয়ে আসছে।

তালেবান ইতোমধ্যেই এ শহরটির নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। এটি হচ্ছে গত কিছুদিনে তাদের দখলে চলে যাওয়া দ্বিতীয় শহর।
শুক্রবার তীব্র যুদ্ধের পর তালেবান এই শহরটির সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ দখল করে।

তবে এ অঞ্চলের একজন কাউন্সিল প্রধান বাবুর এশচি বিবিসিকে বলেছেন, তালেবান এখন পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে – শুধুমাত্র সেনাবাহিনীর একটি ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন যুদ্ধ চলছে।

সারা আফগানিস্তানে বিভিন্ন অংশে যখন যুদ্ধ চলছে – তখন নিরাপত্তা বাহিনীর জন্য এটি আরেকটি বড় আঘাত।।

সম্প্রতি মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই দেশটির বিভিন্ন অংশে তীব্র যুদ্ধ চালিয়ে তালেবান দ্রুতগতিতে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে।

শুক্রবার তারা নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ শহর দখল করে – যা তালেবানের হাতে চলে যাওয়া প্রথম প্রদেশিক রাজধানী।

এছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণাঞ্চলীয় লস্কর গাহ এবং কান্দাহারের আরো কিছু শহরের ওপরও চাপ সৃষ্টি করেছে তালেবানের যোদ্ধারা।

শেবারগান শহরটি হচ্ছে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুর রশিদ দোস্তামের একটি শক্ত ঘাঁটি।

তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে তার অনুগত সমর্থকরা।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এ যুদ্ধে সরকারি বাহিনীকে সহযোগিতা করার জন্য ১৫০ জন লোক শেবারগানে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তান যুদ্ধ: শেবারগানের কারাগারের বন্দীদের মুক্ত করে দিল তালেবান

আপডেট সময় ০৬:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১