ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শর্ত দিয়ে ছাড়া হবে চয়নিকাকে

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক চয়নিকা চৌধুরীকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হবে। আজ রাতেই তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

শুক্রবার রাতে ঢাকা মহানগর ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকালে রাজধানীর পান্থপথ থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এখনও তিনি ডিবি কার্যালয়ে অবস্থান করছেন।

একইদিন রাতে পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তাকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের দেওয়া তথ্যের ভিত্তিতে চয়নিকাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে। শর্ত দেওয়া হয়েছে প্রয়োজন হলে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে।’

এর আগে নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের দুটি মাদক মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। গতরাতে আদালতের নির্দেশে মামলা দুটি ডিবিতে হস্তান্তর করা হয়। এছাড়া তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

একইদিন বিকআলে পরীমনি ও নজরুল ইসলাম রাজ ও তাদের দুই সহযোগীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দুটি মামলা করে র‍্যাব। এছাড়া রাজ ও রাত সহযোগীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে পৃথক আরেকটি মামলা করে এলিট ফোর্সটি।

গত বুধবার বিকাল সাড়ে চারটার কিছু সময় আগে নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। চার ঘণ্টার অভিযানে মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ উদ্ধার করা হয়। পরে প্রযোজক রাজের বনানীর বাড়িতে অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। পরীমনির বাড়িতে অভিযানের খবর পেয়ে রাজ পালানার চেষ্টা করেছিল। তার বাসা থেকে বিদেশি মদ, সিসা সরঞ্জাম ও বিকৃত যৌনাচারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শর্ত দিয়ে ছাড়া হবে চয়নিকাকে

আপডেট সময় ১১:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১