ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের শান্তির পক্ষে ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও দেশটির শান্তি ও স্থিতিশীলতার উদ্যোগের পক্ষে সমর্থন দিয়েছে ভারত। নিরাপত্তা পরিষদের সম্ভাবনাকে ছাড় না দিয়ে চলতি মাসেই আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সম্প্রতি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কাউন্সিলের সভাপতি হিসাবে আমরা অবশ্যই সদস্য রাষ্ট্রগুলির উদ্যোগকে সমর্থন করব যা দেশে স্থিতিশীলতা আনতে পারে। ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় আলোকপাত করেছে, কাউন্সিল এবং বাইরে উভয় আলোচনার ভেতরে। ভারত সবসময় একটি স্বাধীন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক স্থিতিশীল এবং সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায়।

আফগানিস্তান ইস্যুতে ভারত কীভাবে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে এবং ভারত কি তালেবানদের সমর্থন করার জন্য পাকিস্তান নিয়ে আলোচনা শুরু করবে, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আফগানিস্তানে ক্ষমতায় আসা যে কোনও সরকারকে জনগণের চোখে বৈধ হিসাবে দেখা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এগুলো নিরাপত্তা পরিষদের সদস্যদেরও সাধারণ উদ্বেগ।

টিএস তিরুমূর্তি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয়। সহিংসতা অব্যাহত রয়েছে এবং প্রকৃতপক্ষে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। নারী, শিশু এবং সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।

উল্লেখ্য, দেশটির বিভিন্ন স্থানে আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের লড়াই চলছে। দেশটির অধিকাংশ এলাকা তালেবানদের দখলে চলে গেছে। প্রধান কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিতে পারলেই তালেবানরা ক্ষমতায় বসে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানের শান্তির পক্ষে ভারত

আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১