ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান, ফেসবুকে ভাইরাল , বিব্রত পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিয়েছেন সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন। ওই স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার রাত ১২টা ১ মিনিটে একটি অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণকালে এ স্লোগান দেন ওসি আক্তার হোসেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে সরকারি কর্মচারী আচরণবিধিমালা-১৯৭৯ লঙ্ঘন করেছেন ওসি। ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মোমবাতি হাতে ওসি আক্তার হোসেন স্লোগান দিচ্ছেন। তার সঙ্গে উপস্থিত অনেকে কণ্ঠ মেলাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ কাজ করে পালং থানার ওসি আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।

ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগ নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান, ফেসবুকে ভাইরাল , বিব্রত পুলিশ

আপডেট সময় ১১:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১