ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শি জিনপিংয়ের নিপীড়নের রাজত্ব থেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে চীনা জনগণ। তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। ২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ১৩ হাজার চীনা নাগরিক বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) সর্বশেষ তথ্যে এ চিত্র তুলে ধরা হয়েছে।

ডব্লিউআইওএনর পালকি শর্মা বলেন, চীনা জনগণ আশঙ্কা করছে, যদি কাউকে শাসকদের জন্য হুমকি বলে মনে করা হয়, তাহলে রাষ্ট্র তাকে টার্গেট করবে।

তিনি আরও বলেন, চীনা জনগণ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। শি দায়িত্ব গ্রহণের পর থেকে চীন থেকে বার্ষিক আশ্রয় প্রার্থীর সংখ্যা ছয় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, অন্তত এক মিলিয়ন উইগুর মুসলমানকে গণকারাগারে আটক করা হয়েছে, বেইজিং যাকে পুনঃশিক্ষা শিবির বলে দাবি করে থাকে।

সম্প্রতি চীনের অন্যতম বৃহৎ বেসরকারি কৃষি ব্যবসা পরিচালনাকারী সান দাউকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই কৃষি মোগলকে জনসমাবেশ করে উসকানি ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। একই অভিযোগে প্রায়শই ভিন্নমতাবলম্বী এবং অ্যাকটিভিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ডব্লিউআইওএন প্রতিবেদনে বলা হয়েছে, কোটিপতি থেকে গরিব, শির নিপীড়নের হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা

আপডেট সময় ০৫:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১