ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে হিসাব করে কথা বলার হুশিয়ারি ইরানি জেনারেলের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতিরক্ষানীতিতে শত্রুদের যেকোনো হঠকারী পদক্ষেপের ‘তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

বুধবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে মোতায়েন আইআরজিসি’র নৌসেনাদের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শনের পর এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। খবর ইরনার।

ইসরাইলের প্রতি ইঙ্গিত করে জেনারেল হোসেইন সালামি বলেন, ইরানকে হুমকি দিয়ে যারা কথা বলছে বিশেষ করে দখলদার ইসরাইলের জেনে রাখা উচিত যেকোনো স্থানে যেকোনো মাত্রার হামলার দাঁতভাঙা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের স্বার্থে আঘাত হানা হবে অথচ তেহরান তার জবাব দেবে না- এমন দিনের অবসান হয়েছে। ইরানের শত্রুরা যেন আর কোনোদিন সেই দিনগুলো ফিরে আসার স্বপ্নে বিভোর না হয়।

গত বৃহস্পতিবার রাতে আরব সাগরে ইসরাইলি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। ইসরাইল প্রথম থেকেই এ হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করে আসছে। শনিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য ও প্রমাণ পর্যন্ত দিয়েছে তেলআবিব।

আইআরজিসি’র প্রধান কমান্ডার স্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীসহ যারা আমাদের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলেন তাদের প্রতি উপদেশ থাকবে কথাবার্তায় আরো সংযত হোন। আমরা কোনো কূটনৈতিক বার্তা পাঠাচ্ছি না বরং আমরা যুদ্ধের কথা বলছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইলকে হিসাব করে কথা বলার হুশিয়ারি ইরানি জেনারেলের

আপডেট সময় ০১:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১