ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে ‘ফারাজ’

আকাশ বিনোদন ডেস্ক :

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলাকে কেন্দ্র করে বলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। হাসনাল মেহতার পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফারাজ’।

বুধবার (০৫ আগস্ট) ফার্স্টলুক ও গল্পের প্লট প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দেন নির্মাতা। ৩০ সেকেন্ডের অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক।

সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে এই তরুণের। আরও রয়েছেন শক্তিমান অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল, ২০২০ সালে জি ফাইভের সিনেমা ‘বামফাদ’ দিয়ে অভিনয়ে অভিষিক্ত হন তিনি।

‘ফারাজ’ প্রসঙ্গে পরিচালক হাসনাল মেহতা বলেন, ‘ফারাজ’ সিনেমাটির কাহিনিতে ভয়ানক সহিংস এক পরিস্থিতির মধ্যেও বড় এক মানবিকতার গল্প রয়েছে। এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এই গল্প তিন বছর ধরে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি।

অনুভব সিনহা ও ভূষণ কুমারের প্রযোজনায় টি-সিরিজের ব্যানারে ‘ফারাজ’ নির্মিত হচ্ছে।

এ বিষয়ে অনুভব সিনহা বলেন, সিনেমাটির গল্পে শুধু সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক বিষয়ই থাকছে না, এর সঙ্গে আশা ও আস্থার বিষয়ও থাকছে। ‘ফারাজ’ একটি মানবিক গল্পের সিনেমা। এতে দেখা যাবে এক রাতের ভয়ানক ১২ ঘণ্টার গল্প।

এদিকে ভাইকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তোমাকে নিয়ে আমরা গর্বিত। বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।

২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় পাঁচ জঙ্গি। সেই হামলায় ২২ জন নিহত হয়। সেদিনের নিহতদের মধ্যে এক বাংলাদেশি তরুণের নাম ছিল ফারাজ আইয়াজ হোসেন। প্রথমে তাকে সন্ত্রাসীরা ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি তার দুই বান্ধবীকে ছাড়া রেস্তোরাঁ ছেড়ে আসতে চাননি। এরপর সন্ত্রাসীদের হাতে নিহত হন তিনি। এই সাহসী তরুণের নামেই বলিউডের সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘ফারাজ’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হচ্ছে ‘ফারাজ’

আপডেট সময় ০১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১